::.        কম্পিউটারে বাংলা ব্যবহারের ইতিহাস খুব বেশী দিনের নয়৷ অথচ এরই মধ্যে অনেকগুলো বাংলা ইন্টারফেস বাজারে চলে এসেছে৷ এই ইন্টারফেসগুলো এসেছে নানা অপারেটিং সিস্টেমের হরেক রকম প্রোগ্রামের সহযোগী কিংবাএকেবারেই স্বনির্ভর প্রোগ্রাম হিসাবে৷ অনেকে এরই মধ্যে এগিয়ে এসেছেন ক্রস  প্লাটফর্ম সাপোর্ট নিয়ে অর্থাত্ নানা অপারেটিং সিস্টেমের কিংবা বিভিন্ন প্রোগ্রামের সহযোগী হিসেবে৷ বাজারে বাংলা ইন্টারফেস এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে,এমনকি পূর্ণাঙ্গ বাংলা ফন্টও আমরা পেয়েছি যেগুলো নানাভাব  একে অন্য থেকে স্বতন্ত্র৷

কিন্তু বাস্তবে একজন ব্যবহারকারী তার কোন ডকুমেন্টে পাঁচমিশালী ফন্টের সমাহার করতে পারছেন না৷ কোন সর্বজনস্বীকৃত বাংলা কোডিং স্কীমের অভাবে প্রথম থেকেই জনপ্রিয়তা অর্জনকারী বাংলা ফন্টগুলো বাজারে  অবস্থান  নিয়েছে  ভিন্ন  ভিন্ন কোডিং স্কীমের  আওতায়৷ আমরা  এই  ইস্যুতে  কাজ  শুরু  করার  পর  দুটো একেবারেই  ভিন্ন সমাধানের পথ খুঁজে পাই:

°     বাজারের সবগুলো ফন্টের কোডিং স্কীম অভিন্ন করে ফেলা৷ এটি সহজতম এবং সর্বোপরি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সমাধান হলেও এর প্রয়োগ আমাদের পক্ষে মোটামুটি অসম্ভব৷

°    এমন একটি বাংলা ইন্টারফেস তৈরী করা যেটি বাজারে প্রচলিত সবকটি জনপ্রিয় ফন্ট এবং কীবোর্ড   লে-আউটের চাহিদা মেটাতে পারবে৷ এটি বেশ কঠিন সমাধান হলেও আমাদের দক্ষ প্রোগ্রামিং-এর অভিজ্ঞতাকে  পুঁজি করে আমরা এই লক্ষ্যে কাজ শুরু করি যার ফসল - প্রশিকাশব্দ

Microsoft Windows 95, 98, ME, NT, 2000 & XP Compatible একটি পূর্ণাঙ্গ বাংলা ইন্টারফেস৷

Copyright © 2002 Proshika Computer Systems. All rights reserved.